×

সারাদেশ

ছেলের অত্যাচারে বাবার আত্মহত্যা

Icon

ঝালকাঠি সদর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৩:৫০ পিএম

ছেলের অত্যাচারে বাবার আত্মহত্যা

ঝালকাঠির নলছিটিতে ছেলের অত্যাচারে চলন্ত ট্রাকের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করলেন মো. আলতাফ হোসেন মোল্লা (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা।

শনিবার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন ফুলহরী গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে রাস্তায় চলন্ত একটি ট্রাকের নিচে নিজেই ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, নিহত আলতাফ হোসেনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আলতাফ হোসেন মানসিক ভারসাম্যহীন থাকায় তাদের অনেক সময় বিরক্ত করতো। এতে ক্ষিপ্ত হয়ে প্রায়ই বৃদ্ধকে মারধর করতো। শুক্রবার রাতে তাকে মারধর করার কারণেই তিনি চলন্ত গাড়ির নিচে গিয়ে চাপা পড়ে। 

মারধরের অভিযোগ অস্বীকার করে নিহত আলতাফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন জানান, আমার বাবা মানসিক ভারসাম্যহীন। তিনি সকালে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যান। পরে শুনি চলন্ত ট্রাকের নিচে নিজেই ঝাপ দিয়েছে।

নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App