×

সারাদেশ

কুমিল্লার সিটি নির্বাচনে বাহারের মেয়ে সূচনার জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৭:৪২ পিএম

কুমিল্লার সিটি নির্বাচনে বাহারের মেয়ে সূচনার জয়

ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে তাহসীন বাহার সূচনা বড় ব্যবধানে জয় পেয়েছেন।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাস প্রতীকের প্রার্থী সূচনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর চেয়ে ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

শনিবার (৯ মার্চ) সারা দিন ইভিএমে ভোটগ্রহণ শেষে জিলা স্কুল মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা শুরু করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

ঘোষিত ১০৫টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল অনুযায়ী, তাহসীন বাহার সূচনা পেয়েছে ৪৮ হাজার ৮৯০ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। সূচনা ২১ হাজার ৯৯৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কুমিল্লার মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন।

নির্বাচনের অন্য দুই প্রার্থীর মধ্যে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ভোট এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নুর-উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে ৫ হাজার ১৭৩ ভোট পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App