×

সারাদেশ

দ. আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধিদলের প্রাণ-আরএফএলের শিল্পপার্ক পরিদর্শন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৫:৩৪ পিএম

দ. আফ্রিকার ব্যবসায়ী প্রতিনিধিদলের প্রাণ-আরএফএলের শিল্পপার্ক পরিদর্শন

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাত সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল নরসিংদীস্থ প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেছেন। বুধবার (১৩ মার্চ) সকালে তারা প্রাণ-আরএফএল শিল্পপার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এসময় ব্যবসায়ী প্রতিনিধিদলটির সামনে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) মেজর জেনারেল নজরুল ইসলাম (এলপিআর) কারখানার বিভিন্ন বিষয় তুলে ধরেন । 

পরে দক্ষিণ আফ্রিকা থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধিদলটি কারখানার সার্বিক কর্মকাণ্ড দেখে প্রাণ-আরএফএল গ্রুপের প্রশংসা করেন। 

তারা বলেন, দক্ষিণ আফ্রিকায় কৃষি প্রক্রিয়াজাত, ইলেকট্রনিকস ও বিল্ডিং ম্যাটেরিয়ালস পণ্যের ভালো চাহিদা রয়েছে। এক্ষেত্রে প্রাণ-আরএফএল সে সুযোগ কাজে লাগাতে পারে। কারখানায় মানসম্পন্ন পণ্য উৎপাদনে প্রাণ-আরএফএল গ্রুপের নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে প্রশংসনীয়। 

মেজর জেনারেল নজরুল ইসলাম (এলপিআর) বলেন, “আফ্রিকা মহাদেশের প্রায় ৩৬টি দেশে প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে এবং সেখানে আমাদের পণ্যের চাহিদা ক্রমাগত বাড়ছে। তবে পরিবহন খরচ হ্রাসসহ কিভাবে স্বল্প খরচে আফ্রিকার বাজারে পণ্য বিপণন করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা আগামীতে আফ্রিকার প্রতিটি দেশে বিপুল সংখ্যক পণ্য রপ্তানি করতে সক্ষম হবো বলে আশা করছি”।      

প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) উইং কমান্ডার (অব.) সিদ্দিকুর রহমান ও প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) তৌহিদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App