×

সারাদেশ

এমভি আবদুল্লাহ অপহরণ, ফেনীর বিপ্লবকে ফিরে পেতে চায় পরিবার

Icon

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী)

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৬:৪৫ পিএম

এমভি আবদুল্লাহ অপহরণ, ফেনীর বিপ্লবকে ফিরে পেতে চায় পরিবার

ছবি: ভোরের কাগজ

সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ অপহরণের ঘটনায় সেখানে থাকা ২৩ বাংলাদেশীর মধ্যে একজন ফেনীর বাসিন্দা। তার নাম ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব। তিনি ঐ জাহাজে ইলিক্ট্রিসিয়ান পদে কর্মরত আছেন। তাকে ফিরে ফেতে সরকারের হস্তক্ষেপ চান তার স্ত্রী ও দুই সন্তান।

বিপ্লব ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞার ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবুল হোসাইনের ছেলে। তার পিতা বিষয়টি নিয়ে জানান, জিম্মি করে নেয়ার সময় বিপ্লব ফোন দিয়েছিলো। সে বলছে আর দেখা নাও হতে পারে, আমাকে ক্ষমা করে দিও বাবা। বিপ্লবের দুই সন্তানের জন্য হলেও আল্লাহ যেনো তাকে জীবিত উদ্ধারের ব্যবস্থা করেন এমন আকুতি তার পরিবারের। 

এর আগে গত মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগরে জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী ‘এম ভি আবদুল্লাহ’ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যায়। পণ্যবাহী জাহাজটির মালিক কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ওই দিন দুপুর ১টার দিকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে কবির গ্রুপের কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App