×

সারাদেশ

সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলো ৪৯ জন

Icon

মসিউর ফিরোজ সাতক্ষীরা থেকে

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৯:৪২ পিএম

সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলো ৪৯ জন

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরা জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা সরকারী ফি দিয়ে চাকুরী পেয়েছেন ৪৯ জন প্রার্থী। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১ টার দিকে নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী পুলিশ লাইনস ড্রিল সেডে এ চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। 

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী ও ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) মীর আবিদুর রহমানসহ কনস্টেবল পদের প্রার্থী ও তাদের অভিভাবকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার সঙ্গে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোট ৭৬৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর লিখিত পরীক্ষা থেকে ২৫১ জন ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে চূড়ান্তভাবে ৪৯ জনকে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে মনোনীত করেন সাতক্ষীরা জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

এ সময় চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া প্রার্থীরা ও তাদের অভিভাবকগণ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন। শুধুমাত্র সরকারি ফি ১২০ টাকায় নিয়োগের জন্য মনোনীত হওয়ায় তারা নিয়োগবোর্ডের সব সদস্যকে বিশেষ করে সাতক্ষীরার পুলিশ সুপারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী এ সময় তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদেরকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশের সেবা করার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App