×

সারাদেশ

গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা সম্পন্ন

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ০১:০৫ পিএম

গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা সম্পন্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজার নামাজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সকালে রানীহাটি ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

জানাজায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও তার রাজনৈতিক সহযোদ্ধারা অংশ নেন। 

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। 

শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরে ১৯৩১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তার শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়। গোলাম আরিফ টিপুকে শেষবারের মতো এক নজর দেখার জন্য দূরদূরান্ত থেকে লোক এসেছেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

জানাজা শেষে গোলাম আরিফ টিপুর মরদেহ নেয়া হয়েছে রাজশাহীতে। সেখানে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App