×

সারাদেশ

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত

Icon

চৌদ্দগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৩:৫৮ পিএম

নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার হাসানপুর রেলস্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চাঁদপুর অভিমুখী ট্রেন চলাচল বন্ধ আছে। তবে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী এবং অন্যান্য রুট থেকে চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।

তিনি আরো জানান, এদিন নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। হঠাৎ গরমের কারণে এমন হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা, তা জানতে পারিনি। ট্রেনটিকে উদ্ধারে লাকসাম থেকে আরেকটি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চট্টগ্রাম অভিমুখী লাইন সচল আছে। ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে নাঙ্গলকোট রেলের স্টেশন মাস্টার জামাল হোসেন জানান।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App