×

সারাদেশ

চাষীর ঘেরের মাছ ধরে নিয়ে গেল চাঁদাবাজরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১১:১৮ এএম

চাষীর ঘেরের মাছ ধরে নিয়ে গেল চাঁদাবাজরা

ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগ এলাকায় দাবিকৃত চাঁদা না দেয়ায় এক মাছ চাষীর ঘেরের মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

পরবর্তীতে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা নেন ভুক্তভোগী। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি মামলা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩নং ওয়ার্ডের ভাইগদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাছের চাষ করছেন রাকিব নামে স্থানীয় এক যুবক। 

বেশ কিছুদিন ধরেই তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল জুয়েল, আকবর আলি ও ইউসুফসহ একটি সংঘবদ্ধ চক্র। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নানা ভাবে ভয়ভীতি দেখায় চাঁদাবাজরা।  

এক পর্যায়ে পরিবার ও ব্যবসার নিরাপত্তার কথা বিবেচনা করে গত ৪ মার্চ তাদের দুই লাখ টাকা প্রদান করেন রাকিব। কিন্তু চাঁদাবাজরা দাবিকৃত পুরো টাকার জন্যই রাকিবকে চাপ দিতে থাকে। ঘের দখলসহ নানাভাবে হুমকি ধামকি অব্যাহত রাখে। 

একপর্যায়ে গত রবিবার (১৭ মার্চ) প্রকাশ্য দিবালোকে বাইগদিয়া এলাকার জুয়েল, আকবর আলি, ইউসুফ, আলমগীর ও মনির হোসেনসহ ১৫-২০ জনের সংঘবদ্ধ দল রাকিবের ঘেরে জোরপূর্বক প্রবেশ করে জাল দিয়ে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়। 

রাকিব বাধা দিতে গেলে তাকে হেনস্থা করে। উপায় না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশের সাহায্য চান রাকিব। 

ঘটনায় বাইগদিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জুয়েল (৩৫) প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App