×

সারাদেশ

সৎছেলেকে হত্যায় যাবজ্জীবন, দুধের বাচ্চা নিয়ে কারাগারে মা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০৯:৫০ পিএম

সৎছেলেকে হত্যায় যাবজ্জীবন, দুধের বাচ্চা নিয়ে কারাগারে মা!

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় সতীনের সঙ্গে ঝগড়ার জেরে চার বছর বয়সী সৎছেলেকে কীটনাশক খাইয়ে হত্যা মামলায় আকলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ্মীরপুর এলাকার হযরত আলীর স্ত্রী।

বুধবার (২০ মার্চ) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আকলিমা আক্তার আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১০ আগস্ট সকালে সতীনের সঙ্গে ঝগড়ার জের ধরে সতীনের চার বছর বয়সী ছেলে রিপনকে কীটনাশক খাইয়ে হত্যা করেন আকলিমা আক্তার। এ ঘটনায় আকলিমার স্বামী হযরত আলী পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আকলিমা তাকে পুলিশ গ্রেপ্তার করলে তিনি রিপনকে কীটনাশক খাইয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, সতীনের সঙ্গে ঝগড়ার জের ধরে কীটনাশক খাইয়ে সতীনের ছেলেকে হত্যা মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত আকলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

এদিকে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আকলিমা আক্তারের একটা মেয়ে রয়েছে। তার বয়স দুই বছরের নিচে। বাচ্চাটি যেহেতু এখনো দুধ পান করেন, তাই তাকে মায়ের সঙ্গেই কারাবাস করতে হচ্ছে বিনা অপরাধে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App