×

সারাদেশ

ইফতার কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৪

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০২:০১ পিএম

ইফতার কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নছিমনের ধাক্কায় আহত দুইজনের মধ্যে রংপুর মেডকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. বেলাল নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা চারজনে দাঁড়ালো।

এর আগে শনিবার (২৩ মার্চ) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং শুক্রবার রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়। 

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে ইজিবাইক চালক আশরাফুল ইসলাম (৩৫), একই গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৮), আজিজলের ছেলে মো. বেলাল (৫০) এবং পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মো. মোত্তালিব (৫২)। এ ঘটনায় আমিরুল ইসলাম (৩৩) নামে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ি এলাকা থেকে একটি ইজিবাইকে পাঁচজন যাত্রী নিয়ে নাকাইহাট বাজারের দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি নাকাইহাট-গাইবান্ধা সড়কের বড়পুল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা মাটির হাড়ি ভর্তি একটি ডিজেল ইঞ্জিন চালিত ভটভটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক আশরাফুল ইসলাম মারা যান। ইজিবাইকে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মোত্তালেব মিয়া ও সবুজ মিয়া মারা যান এবং বিকেলে মো. বেলাল মিয়া মারা যান।

কুমারগাড়ী এলাকার প্রতিবেশী মোনারুল ইসলাম বলেন, শুক্রবার গ্রামের মসজিদের ইফতার পার্টি ছিল। সেই ইফতার সামগ্রী কিনতে তারা একটি ইজিবাইক যোগে নাকাইহাটে বাজার করতে যান। পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজনই আহত হন। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার পর পরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রথমে ইজিবাইক চালকের মৃত্যু হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকালে দুইজন এবং বিকেলে আরও একজন মারা যান। তিনি আরও বলেন, ডিজেল ইঞ্জিন চালিত নসিমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App