×

সারাদেশ

দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

Icon

ঝালকাঠি সদর প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৪:৪৫ পিএম

দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

ঝালকাঠির কাঁঠালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. সোহেল ফরাজী (২৭) কে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে বরগুনা জেলার বামনা থানা পুলিশের সহায়তায় বামনা থেকে তাকে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার করা হয়। ডাকাত সোহেল ফরাজী বরগুনা জেলার বামনা উপজেলার ঢুসখালী গ্রামের মৃত আইয়ুব আলী ফরাজীর পুত্র। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার।

অভিযান পরিচালনা করেন কাঁঠালিয়া থানার এসআই কেএম রিয়াজ রহমান, এএসআই রতন কৃষ্ণ, এএসআই সজল খানসহ পুলিশের একটি দল। 

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা, একটি কুঠার, একটি শাবল ও অন্যান্য সরঞ্জামসহ বরগুনার বামনা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সোহেল ফরাজীকে গ্রেপ্তার করে কাঁঠালিয়া থানা পুলিশ। ডাকাত সোহেল ফরাজীর বিরুদ্ধে ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের অন্তত ৬টি মামলা রয়েছে। 

কাঁঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সোহেলকে গ্রেফতার করে শনিবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App