×

সারাদেশ

মায়ের মৃত্যুর শোকে মারা গেলেন মেয়ে, এক সঙ্গে দাফন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০৭:৪৯ পিএম

মায়ের মৃত্যুর শোকে মারা গেলেন মেয়ে, এক সঙ্গে দাফন

ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে মায়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মারা গেছেন মেয়েও। রবিবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালিপাড়ায় এ ঘটনা ঘটে।

সোমবার (২৫ মার্চ) দুপুরে জানাজা শেষে মা ও মেয়েকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

তারা হলেন রংপুর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরী পাড়ার মৃত ছমির উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (৬২) ও তাদের মেয়ে ছামিনা বেগম (২৮)।

পরিবার সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন আমেনা বেগম। পরে রবিবার (২৫ মার্চ) রাতে অসুস্থ মাকে দেখে ও খাবার খাইয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে স্বামীর বাড়িতে ফিরে যান মেয়ে ছামিনা বেগম। স্বামীর বাড়িতে পৌঁছানোর পর তিনি জানতে পারেন তার মা আর বেঁচে নেই। মায়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মেয়ে ছামিনা বেগম। এ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।  

এ বিষয়ে আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে মারা গেছেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরে জানাজার নামাজ শেষে মা ও মেয়েকে তাদের স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App