×

সারাদেশ

বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু

Icon

মোহসীন মোল্লা, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ১০:০২ পিএম

বাকেরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। রাসেল একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনুস হাওলাদারের ছেলে।

আরো পড়ুন: শিক্ষার্থীর পা ভেঙ্গে দেয়ার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল একই এলাকার কাঠ ব্যবসায়ী শহিদ হাওলাদারের সঙ্গে দৈনিক ভিত্তিতে দিনমজুরের কাজ করতে ঘটনাস্থলে যান। পরে গাছ কাটার প্রয়োজনে পাশের ঘরে নেয়া বিদ্যুতের একটি লাইন অপসারণ প্রয়োজন হলে তিনি (রাসেল) বৈদ্যুতিক খুঁটিতে উঠে লাইন বিচ্ছিন্ন করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের তার পেঁচিয়ে তিনি ওখানেই ঝুলে থাকে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত মেডিক্যাল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জেনেছি অসতর্কতাবশত বিদ্যুতের তারে পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App