×

সারাদেশ

কুয়াকাটা সৈকতে মৃত জোড়া কচ্ছপ

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০২:৫৮ পিএম

কুয়াকাটা সৈকতে মৃত জোড়া কচ্ছপ

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ভেসে আসে দুটি মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুটি মৃত কচ্ছপ। যার একটির ওজন প্রায় ৪০ কেজি অন্যটির ওজন ৩৫ কেজি। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে কচ্ছপ দুটি ভেসে ওঠে। পরে খবর পেয়ে বনবিভাগ ও ইকোফিশের সমন্বয়ে কচ্ছপ দুটিকে মাটিচাপা দেয়া হয়।

আরো পড়ুন: বেড়াতে নিয়ে গিয়ে বোনকে খুন করলেন সৎভাই-ভাবি

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, জেলেদের জালে আটকা পরে কাছিম দুটি মারা যেতে পারে। যে কাছিম দুটি ভেসে এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। কচ্ছপগুলোর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, জেলেদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আমার ফোর্সসহ দ্রুত চলে আসি। একটি কচ্ছপ থেকে একটু দুর্ঘন্ধ ছড়াচ্ছে তাই স্থানীয়দের সহযোগিতায় মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App