×

সারাদেশ

নোয়াখালীতে সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ০৩:৩২ পিএম

নোয়াখালীতে সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ছবি: ভোরের কাগজ

নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জাহিদুল ইসলাম পারভেজ।

শুক্রবার (২৯ মার্চ) সকালে উপজেলার নোয়াখালী মৌজা গ্রামের ডাক্তার বাজার সংলগ্ন নিজ বাড়িতে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ২ প্যাকেট সেমাই ও ১ কেজি চিনি পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে প্রদান করেন তিনি।

এসময় স্থানীয় ইউনিয়ন যুব লীগের আহ্বায়ক আবদুর রহমান, আওয়ামী লীগ নেতা জাকির হোসন, আবুল কালাম, মাহমুদুর নবী রায়হান, ছাত্রলীগ নেতা মো. রাশেদ উদ্দিন’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা মো. জাহিদুল ইসলাম পারভেজ বলেন, প্রতি বছরই আমি এলাকার মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নগদ টাকা, জামা-কাপড় ও খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ায়। এবারও ঈদুল ফিতরের আনন্দ এক সঙ্গে উপভোগ করতে প্রায় ১১০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছি। আগামীতে পুরো ইউনিয়ন ব্যাপী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান এই জনপ্রতিনিধি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App