×

সারাদেশ

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১

Icon

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৪:০৫ পিএম

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ১

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সুনামগঞ্জ সদর কোর্টে কর্মরত এএসআই মহিউদ্দিন আহমেদ নামের এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে মারা যান। এতে আহত হয়েছেন আরেক এএসআই মামুন আহমদ। গুরুতর আহত অবস্থায় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

রবিবার (৩১) মার্চ সকাল ১১ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জায়া যায়, পুলিশ কর্মকর্তারা প্রাইভেটকারে সিলেট থেকে সুনামগঞ্জের কর্মস্থলে আসছিলেন। পথে নোয়াগাঁও এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে খুঁটি ভেঙে পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন মহিউদ্দিন এবং গুরুত্বরত আহত হন মামুন।

এ ব্যাপারে ঘটনাস্থলে অবস্থান করা শান্তিগঞ্জ থানার এস আই সুভাস দাস বলেন, এ দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App