×

সারাদেশ

কলমাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ০৪:৫২ পিএম

কলমাকান্দায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক

ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে জহিরুল ইসলাম সবুজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় দিকে উপজেলার কলমাকান্দা কলেজ রোডে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত সবুজ ওই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। সে পেশায় একজন ভাড়াটিয়া মোটরসাইকেল চালক ছিলেন। তার বাড়ী উপজেলার সীমান্তবর্তী রংছাতি গ্রামে। 

আরো পড়ুন: মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে চালক কলমাকান্দায় আসার পথে রাজাপুর নামক এলাকায় জনৈক জজ মিয়ার বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা সাদা রংয়ের একটি পিকআপ গাড়ীর সঙ্গে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে গাড়ীসহ চালক ওই গাড়ীর নিচে পড়ে চাপায় গুরুতর আহত হন। তা দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।

পরে ওইদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক ভোরের কাগজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপ গাড়ীটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

সারজিস আলম দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App