×

সারাদেশ

ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রির উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পিএম

ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রির উদ্যোগ

ছবি: সংগৃহীত

ঈদের বাকি এক সপ্তাহ। এই মুহূর্তে সবাই প্রস্তুতি নিচ্ছেন ঈদ উদযাপনের। এদিকে সাধারণ মানুষ যাতে ঈদের সামগ্রী কম মূল্যে ক্রয় করতে পারেন এজন্য উদ্যোগ গ্রহণ করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম (সিআইপি)। 

ময়মনসিংহ নগরীর কালী শংকর গুহ রোডে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রির উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিক্রি কার্যক্রম শুরু করেন।

তিনি বলেন, ঈদের আগে মানুষের জন্য কিছু করার প্রয়াসেই আমাদের এমন উদ্যোগ। মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. এহতেশামুল আলম। 

তিনি বলেন, ঈদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমিনুল হক শামীম সাহেব এ উদ্যোগ গ্রহণ করেছেন। তার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। যারা এই সুবিধা নিচ্ছেন তারাও খুবই আনন্দিত হয়েছেন।

ভর্তুকি মূল্যে ঈদ সামগ্রী বিক্রয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বাবুল। 

তিনি বলেন, বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন শামীম সাহেব। ঈদের আগে মানুষের খুবই উপকার হবে এই উদ্যোগে। 

এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, ময়মনসিংহ প্রেসক্লাবের প্রতিনিধি নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি শংকর সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, জেলা যুবলীগের সদস্য কাজী আশরাফুল ইসলাম মিল্টন, মহানগর যুবলীগের আহ্বায়ক মো. শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মো. নওশেল আহমেদ অনি, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App