×

সারাদেশ

ইবির 'ডি' ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৩ এপ্রিল

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১২:৩৮ পিএম

ইবির 'ডি' ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৩ এপ্রিল

ফাইল ছবি

গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ভর্তি আবেদন প্রক্রিয়া আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে। 

বুধবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০টাকা। আবেদনকারীকে অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সনে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউনিটটিতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগে সর্বমোট ৩২০টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App