×

সারাদেশ

সিংগাইরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ১৬ হাজার ২৬৫ পরিবার

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পিএম

সিংগাইরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ১৬ হাজার ২৬৫ পরিবার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিংগাইর উপজেলার প্রশাসক রেহেনা আকতার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুঃস্থ ও অসহায় ১৬ হাজার ২৬৫ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও পলাশ কুমার বসুর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক রেহেনা আকতার প্রধানমন্ত্রীর এ ঈদ উপহার ভিজিএফর চাল বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে সদর ইউনিয়নের ৬৩৮ জনকে এ উপহার তুলে দেয়া হয়। 

আরো পড়ুন: কুতুবদিয়া হাসপাতালে শেখ রাসেল অডিটরিয়াম উদ্বোধন

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন, সমাজ সেবা অফিসার মো. মঞ্জুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী ও সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App