×

সারাদেশ

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পিএম

ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীতে ডুবে মো. জিহাদ (১২) ও আজিজুল (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। জিহাদ উপজেলার রাধানগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও আজিজুল একই গ্রামের সুবেদ মিস্তিরির ছেলে।

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার গোপালবাড়ি ইউনিয়নের মহানন্দা নদীর বজরাটেক ঘাটে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, শনিবার দুপুরে মৃত জিহাদ ও আজিজুলসহ ৫/৬ জন বালক বন্ধুদের নিয়ে মহানন্দা নদীতে গোসল করতে নামে। হঠাৎ করেই নদীর গর্তে পড়ে তারা দুইজন নিখোঁজ হলে সঙ্গে থাকা অন্যান্য বন্ধু ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে জিহাদকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আজিজুলকে উদ্ধার করে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে ভোলাহাট থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ

আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ

ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

এখন ১৮ কোটি, প্রথম কাজে কত পেয়েছিলেন নয়নতারা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App