×

সারাদেশ

বাসভাড়া নিয়ে তর্কের জেরে প্রাণ গেলো চালক-হেলপারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পিএম

বাসভাড়া নিয়ে তর্কের জেরে প্রাণ গেলো চালক-হেলপারের

প্রতীকী ছবি

নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় বাড়তি ভাড়া চাওয়ার জেরে যাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে মারধরের শিকার হয়ে ইতিহাস পরিবহনের বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় মারধরের এ ঘটনা ঘটে। পরে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তারা মারা যান।

নিহতরা হলেন- চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের হেলপার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।

আরো পড়ুন: পাইকগাছায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে নিহত ১

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান জানান, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের চালক ও হেলপার। গুরুতর আহত অবস্থায় তাদের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মো. মাসুদুর রহমান আরো জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App