×

সারাদেশ

বসতঘরে মিলল ২ মেয়েসহ মায়ের মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পিএম

বসতঘরে মিলল ২ মেয়েসহ মায়ের মরদেহ

ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘর থেকে একসঙ্গে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চরমদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- লাড়ুয়া গ্রামের দুবাই প্রবাসী আরিফ হোসেন রাঢ়ীর স্ত্রী সীমা (২৬) ও তার দুই মেয়ে আরিফা (৪) ও আরিয়া (২)।

প্রাথমিকভাবে জানা গেছে, আরিফ হোসেন রাঢ়ি মাত্র একমাস আগে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে দেশে ফেরেন। ওই স্বামী ও স্ত্রীর মধ্যে কয়েকদিন থেকে ঝগড়া হচ্ছিল। পারিবারিক এ দ্বন্দের কারণে স্ত্রী সীমা আক্তার সন্তানদের নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। তবে ঘটনার সময় স্বামী আরিফ রাঢ়ি বাড়ির বাইরে ছিলেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, এমন একটা ঘটনা ঘটেছে; তা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App