×

সারাদেশ

ঈদকে ঘিরে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত

Icon

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম

ঈদকে ঘিরে পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত

ছবি: ভোরের কাগজ

ঈদকে ঘিরে উৎসবে মেতে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত হাজারো পর্যটক দর্শনার্থীরা। পর্যটকে মুখর সৈকত এলাকা। তিল ধারনের ঠাই নেই যেন। আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট গুলোতে শতভাগ বুকিং রয়েছে। পর্যটনমুখী ব্যবসবায়ীদের ধারনা এ বছর ঈদের ছুটিতে রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমন ঘটেছে।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই খুশিতে আনন্দ উপভোগ করতে কুয়াকাট সমুদ্র সৈকতে ছুটে এসেছে শিশু-কিশোরসহ নানা বয়সী হাজার হাজার পর্যটকরা। ঈদের প্রথমদিন পর্যটক কিছুটা কম থাকলেও দ্বিতীয় দিন থেকে ঢল নেমেছে সমুদ্র সৈকতে। এমন ভীড় থাকবে আগামী ১ সপ্তাহ বলে জানিয়েছেন ব্যবসায়িরা। আগত পর্যটকদের যেন আনন্দের সীমা নেই। দিনভর সমুদ্রে গোসল, হই হুল্লোড়ে মেতে থাকে। বড়দের পাশাপাশি শিশুদের আনন্দ উম্মাদনা যেন ভিন্ন মাত্রা যোগ করেছে।

কেউ ঘোড়ায় চরে সৈকতে ঘুরে বেড়িয়েছেন, কেউবা বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্র ও সমুদ্রের আছড়ে পড়া ঢেউ। আবার কেউ সেল্ফি তুলে কিংবা ক্যামেরায় বন্ধী হয়ে নিজেকে স্মৃতির পাতায় আবদ্ধ করে রাখছেন।

একদিকে ঈদ অন্যদিকে পহেলা বৈশাখ। তাই বাড়তি ছুটি পেয়েছে পর্যটক দর্শনার্থীরা। এই বাড়তি ছুটি কাটাতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সমুদ্রের মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াতে এবার কুয়াকাটাকেই বেছে নিয়েছেন বেশিরভাগ ভ্রমণ প্রিয় মানুষরা। অনেকেই নতুন বিয়ে করে হানিমুনে কুয়াকাটা এসেছে। আগত পর্যটকদের যেন আনন্দের সীমা নেই। কেনাকাটার পাশাপাশি ঘুরে বেড়িয়েছেন কুয়াকাটার দর্শনীয় স্পটগুলো।

আরো পড়ুন: কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের নারীদের বিষু উৎসব পালন

আগত হাজার হাজার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুরো সৈকত এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভোলা থেকে আগত পর্যটক পরেশ ও ঊর্মিলা দম্পতি জানিয়েছেন, তারা দুই মাস আগে নতুন বিবাহ করেছেন। বিয়ের পর এই ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে এসেছে। এখানে এসে তারা খুবই উপভোগ করছে। সূর্যোদয়-সূর্যাস্তের মত বিরল দৃশ্য অবলোকন করতে পেরে আবেগে আপ্লুত। 

ঢাকা থেকে আগত পর্যটক নিয়াজ আহমেদ চৌধুরী বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন ও নিরাপদ সৈকত। এখানকার পরিবেশ আগের চেয়ে আরো সুন্দর হয়েছে। যতই দিন যাচ্ছে সাগরকণ্যার রুপ লাবন্য যেন আরো বৃদ্ধি পাচ্ছে। সূর্যোদয়-সূর্যাস্তের মত বিরল দৃশ্য দেখে তারা অভিভূত। নিরাপত্তা ও আতিথিয়েতায় খুশি তারা।

খাবার হোটেল মালিক হুমায়ুন গাজী জানান, অনেক পর্যটক আসায় তাদের খাবার সরবরাহ করতে হিমসিম খেতে হচ্ছে। এরপরও তারা শৃঙ্খলার সঙ্গে ন্যায্য মূল্যে খাবার দিচ্ছেন পর্যটকদের। আকাঙ্ক্ষার চেয়েও ভালো বেচাকেনা হওয়ায় খুশি তারা। রমযানের ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবেন তারা।

আরো পড়ুন: উপজেলা নির্বাচন প্রার্থীর জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ রয়েছে

কুয়াকাটা আবাসিক হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ বলেন, ঈদ এবং পহেলা বৈশাখ ঘিরে কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমন ঘটেছে। আবাসিক হোটেল মোটেল রিসোর্ট গুলো শতভাগ বুকিং রয়েছে। তবে কোন পর্যটককে রুম সংকটে পড়তে হয়নি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে। সৈকত এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। দর্শনীয় স্পটগুলোতে নিরাপত্তা চৌকি বসানোর পাশাপাশি সাদা পোশাকে নজরদারি রয়েছে ট্যুরিস্ট পুলিশের। 

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, বীচ ম্যানেজমেন্ট কমিটি, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ এবং থানা পুলিশ সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধন এবং শৃঙ্খলা রক্ষায় এক যোগে কাজ করছেন। বিগত বছরের চেয়ে এই ঈদে পর্যটকরা নির্বিঘ্নে ঘোরাঘুরি এবং আনন্দ উপভোগ করতে পারছে। খাবার হোটেল, আবাসিক হোটেল থেকে শুরু করে সবকিছুতেই আগের চেয়ে শৃঙ্খলা ফিরে এসেছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও সেবা দিয়ে আসছে। চল্লিশ জন স্কাউটের রেসকিউ টিম পর্যটক সেবায় সেচ্ছায় সেবা দিয়ে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App