×

সারাদেশ

ঝালকাঠিতে ঘাতক ট্রাকের চালক ও হেলপার আটক

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০০ এএম

ঝালকাঠিতে ঘাতক ট্রাকের চালক ও হেলপার আটক

ছবি: সংগৃহীত

ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় ১৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্র্যাকের চালক ও হেলপারকে আটক করেছে ঝালকাঠি ডিবি পুলিশ। ঘটনার মাত্র ৩ ঘণ্টার মধ্যে শহরের বাসন্ডা গ্রাম থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

আটক চালকের নাম মো. আল-আমিন (২৯)। সে ঝালকাঠি সদর উপজেলার মো. আনসার উদ্দিনের পুত্র। অন্যদিকে আটক হওয়া হেলপারের নাম মো. নাজমুল (২২)। তার গ্রামের বাড়ি খুলনায়। 

ঝালকাঠি ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ভোরের কাগজকে জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে বাসন্ডা এলাকা থেকে চালক ও হেলপারকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার কাছে থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। সেটি বৈধ কিনা তা যাচাইবাছাই করে দেখছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App