×

সারাদেশ

শান্তিগঞ্জে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

Icon

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৬ পিএম

শান্তিগঞ্জে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাঁসে ধান ক্ষেতে ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার(১৭ এপ্রিল) বিকেলে শান্তিগঞ্জ  উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের জুবুর খুল হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম নোয়াব আলী(৫৮)। তিনি তেরহাল গ্রামের মৃত জায়ফর আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জুবুর খুল হাওরে হাঁসে ধান ক্ষেতে ধান খাওয়াকে কেন্দ্র করে তেরহাল গ্রামের নোয়াব আলী ও তাজুল ইসলাম গংদের সংঘর্ষ হয়। এতে দুজনই আহত হন এবং নোয়াব আলীকে পানিতে চুবান প্রতিপক্ষরা। তখন  হাওরে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাদের মারামারি বন্ধ করে পরবর্তীতে বিচার শালিস হবে মর্মে আশ্বস্ত করেন। এরপর আহত নোয়াব আলীর শরীরে আঘাতের বাহ্যিক কোনো চিহ্ন না থাকায় নোয়াখালী বাজারে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাড়িতে ফিরে এসে স্বাভাবিক কার্যক্রম করেন। বৃহস্পতিবার সকালে তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App