×

সারাদেশ

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরো ১৩ বিজিপি সদস্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৯ এএম

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরো ১৩ বিজিপি সদস্য

ছবি: সংগৃহীত

মিয়ানমারে চলা আভ্যন্তরীণ সংঘাতে প্রাণে রক্ষা পেতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরো ১৩ সদস্য। তারা বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে বিজিপির আরো ১৩ জন সদস্য আত্মসমর্পণ করেছেন।

পরে কোস্টগার্ড সেই বিজিপি সদস্যদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) কাছে হস্তান্তর করে। বর্তমানে মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের ২৭৪ জন বাংলাদেশে অবস্থান করছে। 

উল্লেখ্য, মিয়ানমারে গত কয়েক মাস ধরেই অভ্যন্তরীণ সংঘাত চলছে। সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীর এই সংঘাতে এর আগেও বিভিন্ন সময় দেশটির সেনা ও সীমান্ত বাহিনীর সদস্যরা এসে বাংলাদেশে আশ্রয় নেন। পরে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো হয়। ২৭৪ সদস্যকেও পর্যায়ক্রমে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App