×

সারাদেশ

সেপটিক ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পিএম

সেপটিক ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পাঁচবাটি গ্রামে জাকারিয়া আলম সম্রাট (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২০ এপ্রিল) ভোর রাতে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। 

সম্রাট মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। 

এলাকাবাসীর ও স্থানীয়রা জানায়, সম্রাট লেখাপড়া করা অবস্থায় বোনারপাড়া ইউনিয়নের পাঁচবাটি গ্রামের মিলন মিয়ার ছেলে রিফাত হোসেন (১৯) সহ আরো কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সুবাদে সম্রাট ওই বাড়িতে আসা যাওয়া করতো।

আরো পড়ুন: গাজীপুরে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

গত ১৭ এপ্রিল রাত ৯ টার দিকে রিফাত ও তার বন্ধুরা সম্রাটকে ক্যামেরা বিক্রয়ের টাকা দেয়ার জন্য মোবাইল ফোনে পাঁচবাটি গ্রামে ডেকে নিয়ে যায়। পরে তাকে সকলে মিলে বেদম মারপিটে হত্যা করে সেপটিক ট্যাংকের ভেতরে রেখে দেয়।

এদিকে সম্রাটের বাবা অনেক খোঁজাখুঁজির পর ছেলের সন্ধান না পেয়ে গতকাল (শুক্রবার ১৯ এপ্রিল) সাঘাটা থানায় সাধারণ ডায়েরি করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে রিফাতের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে শনিবার সম্রাটের লাশ উদ্ধার করে। এরপর লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে সাঘাটা থানার ওসি মমতাজুল হক জানান, ‘সম্রাটের বাবা নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করায় আমরা সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে রিফাতের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে সম্রাটের লাশ উদ্ধার করি। এ ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ক্যামেরা ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App