×

সারাদেশ

গরমে নদীতে গোসলে নেমে লাশ হলেন নৌ-সৈনিক

Icon

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১০:৩০ পিএম

গরমে নদীতে গোসলে নেমে লাশ হলেন নৌ-সৈনিক

তীব্র তাপদাহের কারণে নৌ সৈনিক আবুল হাসান মুহুরি নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর থেকে সে নিখোঁজ ছিল।

ফেনীর মুহুরি নদীতে নিখোঁজ হওয়ার ৯ঘন্টা পর নৌবাহিনীর এক সৈনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরশুরাম থানার ওসি। 

জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) দুপুরে মুহুরী নদীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর অংশে গোসল করতে গিয়ে নিখোঁজ হন নৌ সৈনিক আবুল হাসান (২২)। খবর পেয়ে দমকল বাহিনী ও চট্টগ্রাম থেকে আশা নৌ বাহিনীর ডুবুরি দল ৯ ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন।   

নৌ সৈনিক আবুল হাসান ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌ ঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

নিহতের পিতা আবুল খায়ের জানিয়েছেন, হাসান ছুটিতে এসেছিল। তীব্র তাপদাহের কারণে সে দুপুরে মুহুরি নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর থেকে সে নিখোঁজ ছিল।  

হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরশুরাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন খান বলেন, স্থানীয় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আশা নৌ বাহিনীর ডুবুরি দল রাত ৯টার দিকে লাশ উদ্ধার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App