×

সারাদেশ

নিখোঁজের আট দিন পর নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ এএম

নিখোঁজের আট দিন পর নদী থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে মা ও দাদির সঙ্গে সুগন্ধা নদীতে গঙ্গা স্নানে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার ৮ দিন পর অদিত্য চক্রবর্তী (৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। 

শনিবার (২০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী। 

এরআগে গত শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় পৌর এলাকার কলবাড়ি সংলগ্ন সুগন্দা নদীর তীরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আদিত্য চক্রবর্তী নলছিটি পৌর এলাকার আদর স্টুডিও ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সাংগঠনিক সম্পাদক শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে। সে পৌরসভার বন্দর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।

গত শনিবার থেকে একযোগে নলছিটি, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ডের ডুবুরি দল টানা ২ দিন খোঁজাখুঁজি করেও ডুবে যাওয়া আদিত্যের সন্ধান করতে পারেনি। বর্তমানে স্থানীয়রা বেশ কয়েকটি ট্রলার নিয়ে মাইকিং করে সুগন্ধা নদীতে খোঁজাখুঁজি করেও লাশ পায়নি। অবশেষে রাত ৯ টার দিকে উপজেলার চরবহরমপুর এলাকায় সুগন্ধা নদীর তীর থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, নদীর এই অংশের গভীরতা অনেক বেশি। তবে তীর থেকে সেটা বোঝার উপায় নেই, দেখলে মনে হবে চর। তাই এখানে স্রোতের তীব্রতা অনেক বেশি যার কারণেই ছেলেটি পানির নিচে তলিয়ে গেছে। তার দাদি তাকে ধরার চেষ্টা করলেও সে নদীর স্রোত তলিয়ে যায়।

নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, রাত ৯ টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App