×

সারাদেশ

ফুলপুরে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১০:০৮ পিএম

ফুলপুরে ‘হিটস্ট্রোকে’ শ্রমিকের মৃত্যু

ছবি: প্রতীকী

ময়মনসিংহে ফুলপুরে হিটস্ট্রোকে রমজান আলী (৬৮) নামের এক শিলপাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, মৃত রমজান আলী তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বগীরপাড়া গ্রামের বাসিন্দা। রমজান আলী গ্রামে ঘুরে ঘুরে মশলা ভাটার শিলপাটা কাটার কাজ করতেন। প্রতিদিনের মত আজ সকালে তিনি বাড়ি থেকে কাজে বের হয়ে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার ইমাদপুরে যায়। সেখানে কাজ করা অবস্থায় দুপুরে প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর জানান, হাসপাতালে আসার আগেই রমজান আলীর মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App