×

সারাদেশ

ছেলে হত্যাকারীর বিচারের দাবিতে মায়ের আহাজারি

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পিএম

ছেলে হত্যাকারীর বিচারের দাবিতে মায়ের আহাজারি

ছবি: ভোরের কাগজ

ঈশ্বরদীতে যুবলীগ নেতা খায়রুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের মা, সন্তান, স্বজন ও এলাকাবাসীরা।  

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার সাহাপুর ইউনিয়নের চর আলহাজ্ব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্যকালে নিহতের ছেলে-মেয়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় মানববন্ধনকারীদের অবরোধে রাস্তার দু-পাশে চলাচলকারী যানবাহন কিছুক্ষণ আটকা পড়ে।

মানববন্ধনে বক্তারা বলেন, আইনের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। আমরা আশা করি পুলিশ-প্রশাসন অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

আরো পড়ুন: ছিনতাই হওয়া ট্রাক চালকের লাশ উদ্ধার, নিখোঁজ হেলপার

মানববন্ধনে নিহতের মা, স্ত্রী, ভাই, ছেলে-মেয়ে, আলহাজ্ব মোড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসাহাক মোল্লা, সাহাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিলন প্রাং, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ প্রাং, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাজু প্রাং, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসলাম শেখ, পল্লী চিকিৎসক মিনারুল ইসলাম, সমাজসেবক আব্দুর রউফ, কাসেম সরদার, সাইদুল ইসলামসহ সহস্রাধিক সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ, শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান ঐ এলাকার মৃত নসিম উদ্দিন প্রামাণিকের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি খায়রুল ইসলাম। পরদিন নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App