×

সারাদেশ

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১২:২৬ পিএম

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার টিএনটি মিশন মোড়  এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের চৌমনী এলাকার ট্রাকচালক গোলাম রাব্বি (৪৫) এবং তার সহকারী ও একই এলাকার রেজয়ান (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাক দিনাজপুর শহরমুখী সারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। দুটি ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঘুচাপ ও টানা ৫দিনের বৃষ্টি নিয়ে যা জানালো অধিদপ্তর

লঘুচাপ ও টানা ৫দিনের বৃষ্টি নিয়ে যা জানালো অধিদপ্তর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ, নতুন চ্যালেঞ্জের অপেক্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App