×

সারাদেশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা থেকে

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫০ পিএম

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরার আগরদাঁড়ীতে ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১টায় সদর উপজেলার আগরদাঁড়ী মাদ্রাসার পাশে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- সদর উপজেলার বৈকারি ইউনিয়নের হাফিজুর রহমান বুলু (৫৫) ও তার ছেলে আজিজুর রহমান (২৬)।

আরো পড়ুন: দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

স্থানীয়রা জানান, হাফিজুর রহমান বুলু ও তার ছেলে আজিজ মোটরসাইকেল করে ঢাকা থেকে নিজ বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদ্রাসার সামনে পৌঁছালে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হয়। ঘাতক ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় এর চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App