×

সারাদেশ

তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষের মধ্যে সুপেয় পানি বিতরণ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১১ পিএম

তীব্র দাবদাহে তৃষ্ণার্ত মানুষের মধ্যে সুপেয় পানি বিতরণ

তীব্র তাপপ্রবাহে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুক্রবার তৃষ্ণার্ত-ক্লান্ত মানুষের মধ্যে বিনামূল্যে সুপেয় পানি, স্যালাইন পানি ও শরবত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত-ক্লান্ত মানুষের মধ্যে বিনামূল্যে সুপেয় পানি, স্যালাইন পানি ও শরবত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় বিডি ক্লিনের নিজস্ব অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় সাধারণ মানুষের হাতে বিশুদ্ধ পানি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জনজীবনে স্বস্তি ফেরাতে তৃষ্ণার্ত রিক্সা, অটোরিক্সা ও সিএনজি চালক এবং পথচারীদের মধ্যে নিরাপদ ও সুপেয় পানি, স্যালাইন পানি ও শরবত বিতরণ করা হয়। তীব্র তাপদাহে ক্লান্ত তৃষ্ণার্ত মানুষ বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান পথচারীরা।

আরো পড়ুন: গভীর নলকূপের গর্তে পড়ে গেল যুবক, অতঃপর...

পর্যায়ক্রমে সোনারগাঁওয়ের কাঁচপুর বাস ও ট্রাক টার্মিনাল, মেঘনা লঞ্চঘাট, বারদী আশ্রম, আনন্দ বাজারসহ ৬টি স্থানে বিনামূল্যে এই পানি বিতরণ করা হবে। তাপদাহকালীন সময়ে এই বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানা। 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে সোনারগাঁওয়ে। গতকাল (বৃহস্পতিবার) সোনারগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দুই দিন ৪১.২ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে তাপমাত্রা। তীব্র তাপদাহের পাশাপাশি বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অতিষ্ট প্রাণিকুল। এ অবস্থায় তৃষ্ণার্ত মানুষের মধ্যে বিনামূল্যে নিরাপদ ও সুপেয় পানি বিতরণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বাংলাদেশ সোনারগাঁও ইউনিট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App