×

সারাদেশ

সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে

Icon

আহমেদ সাজু, (সখীপুর) টাঙ্গাইল

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ পিএম

সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে

ছাগল চুরির অপরাধে আটককৃতরা- শাহিদা আক্তার, রাসেল এবং মো. দুলাল হোসেন রনি

অভিনব কায়দায় সখীপুরের কয়েক গ্রাম থেকে ছাগল চুরির অপরাধে মা-ছেলেসহ তাদের সহযোগীকে আটক করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার ২৫ এপ্রিল) দুপুরে মাওনা থেকে মা-ছেলে ও তার মামাকে নিয়ে একটি ভাড়া করা সিএনজি করে মাঠের ফাঁকা জায়গা থেকে বকনা ছাগল চুরি করে।

পরে সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের আমির উদ্দিন কলেজের মাঠে ঘাস খাওয়ার সময় উন্নত জাতের একটি খাসি সিএনজিতে তোলার সময় স্থানীয় লোকজন সন্দেহজনক ভাবে তাদেরকে পাকড়াও করে ধরে ফেলে।

আরো পড়ুন: সুন্দরগঞ্জে যুবলীগ নেতার উপর হামলা

পরে স্থানীয় জনপ্রতিনিধি পুলিশে খবর দিলে পুলিশ এসে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত হলেন- আসামিরা সিরাজগঞ্জের সায়েদাবাদ এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী শাহিদা আক্তার (৫৫), তার ছেলে রাসেল (৩০) এবং একই এলাকার জয়নালের শ্যালক মো. দুলাল হোসেন রনি (৩৫)। জানা যায় উচ্চশিক্ষিত রনি বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন। 

বহেড়াতৈল ইউনিয়নের ইউপি সদস্য বছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, মা-ছেলের নামে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App