×

সারাদেশ

গুরুদাসপুরে চড়ক ঘুরাতে গিয়ে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১২:০২ পিএম

গুরুদাসপুরে চড়ক ঘুরাতে গিয়ে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে চড়ক পূজা উদযাপনের সময় সঞ্জয় ঘোষ ওরফে সঞ্জিত (৪৭) নামের এক যুবক হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় চড়কের রশি ধরে ঘুরানোর সময় সঞ্জিত অসুস্থ হয়ে পরে। পরে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন গুরুদাসপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার। সঞ্জয় ঘোষ উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী গ্রামের ঘোষ পাড়া মহল্লার সর্গীয় সুদর্শন ঘোষের ছেলে।

স্থানীয় ও মেলা কমিটি সূত্রে জানা যায়, গুরুদাস্পুরের দুই শত বছরের ঐতিহ্যবাহী দুই দিন ব্যাপী চড়ক পূজা ও বউ মেলার আয়োজন করে আসছে মেলা কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় আসছিল চড়ক পূজা। ওই পুজোতে সঞ্জিতসহ তিন চারজন ছেলে চড়ক ঘুরাতে থাকে। ঘুরানোর এক পর্যায়ে সঞ্জিত মাথা ঘুরে পরে যায়। স্থানীয় লোকজন তার মাথায় পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গুরুদাসপুর হাসপাতালে নেবার সময় পথে মধ্যেই তিনি মারা যান বলে চিকিৎসক ও স্থানীয়রা জানান। পরে তার আত্মীয় স্বজনরা মৃত দেহটি সৎকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।

ধারা বারিবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার জানান, ওই পরিবারের সঙ্গে কথা বলে সৎকারের ব্যবস্থা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App