×

সারাদেশ

হিট স্ট্রোকে স্কুল শিক্ষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৯ পিএম

হিট স্ট্রোকে স্কুল শিক্ষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

যশোরে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম আহসান হাবিব। তিনি যশোর আমদাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক। আজ রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পর এ ঘটনা ঘটে। 

শিক্ষক আহসান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমান।

আমদাবাদ হাইস্কুলের প্রধান শিক্ষকের এ জেড এম পারভেজ মাসুদ জানান, শিক্ষক আহসান হারিব সকালে মাঠে কাজ করে ৯টার দিকে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে অব্যাহত তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে যশোরে হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে যশোর সদর ও মনিরামপুরে হিট স্ট্রোকে একজন করে মারা যান।

আজ রবিবার যশোরের সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি এবং সাড়ে ১১টায় এই তাপমাত্রার পারদ দাঁড়ায় ৩৯ ডিগ্রিতে। অব্যাহত তাপপ্রবাহে

যশোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App