×

সারাদেশ

পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৮:২৫ এএম

পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৪

ছবি: সংগৃহীত

বগুড়া শহরের মালতিনগরে পটকা তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে বাড়িটির দেওয়াল ধসে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। বাড়ির মালিক দাবি করেছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের মালতিনগর শ্মশান রোডের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনায় দগ্ধরা হলেন- বাড়ির মালিক রেজাউল করিমের স্ত্রী রেবেকা সুলতানা (৪০), মেয়ে সুমাইয়া আকতার (১৫), রেজাউলের ভাই রাশেদুল ইসলামের মেয়ে জিম আক্তার (১৬) ও তাদের প্রতিবেশী আলী হোসেনের মেয়ে তাসনিম বুশরা (১৪)। ৪ জনের মধ্যে রেবেকা ছাড়া ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বুশরার অবস্থা সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদশীরা জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে মালতিনগর এলাকায় বিকট শব্দে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে এলাকাবাসী ছুটে গিয়ে দেখেন ওই বাসভবনের দেওয়াল ধসে গেছে, ৪ জন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বাসার মালিক রেজাউল করিম জানান, তিনি ও তার ভাই রাশেদুল একই বাড়িতে থাকেন। তাদের দুই ভাইয়ের মেয়ের সঙ্গে প্রতিবেশী মেয়েটির ঘনিষ্ঠতা হওয়ায় তারা একই সঙ্গে গল্প করছিল। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা ৩ জন এবং তার স্ত্রী দগ্ধ হন।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল জলিল জানান, খবর পেয়ে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পটকা তৈরির কাঁচামাল থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ ওই বাসভবনে থাকা ৩টি গ্যাস সিলিন্ডারই তারা অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন।

স্থানীয়রা আরো জানান, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পটকা তৈরি করা হচ্ছিল। বাড়িটি পটকা তৈরির কারখানা হিসেবে পরিচিত। সেখানে পরিদর্শনে যাওয়া বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন তাৎক্ষণিক ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, পুরো ঘটনা তদন্ত শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App