×

সারাদেশ

দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১১:৩৩ এএম

দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১নং ওয়ার্ডের সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে মেম্বার প্রার্থীর দু’দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৯টার পর চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী (৬৭) নামে একজনের মৃত্যু হয়। অপরজন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করতে হাসপাতালের সামনে ব্রিফ করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন। 

তিনি জানান, মেম্বার প্রার্থী সাইফুলের সমর্থকরা বিজয়ী মেম্বার প্রার্থী জোবাইদুরের সমর্থকদের উপর হামলা করে। ফলে সংঘর্ষ বড় আকার ধারণ করে। পরিস্থিতি  নিয়ন্ত্রণে পুলিশ ৬০-৭০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি করতে বাধ্য হয়।  এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ঢাকা-বরিশাল-ঢাকা স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ নেতার সমর্থকরা

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ নেতার সমর্থকরা

‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App