×

সারাদেশ

‌‘হিটস্ট্রোকে’ আওয়ামী লীগ নেতার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৬ এএম

‌‘হিটস্ট্রোকে’ আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে ‌‘হিটস্ট্রোকে’ রিয়াজুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ তালুকদার।

মৃত রিয়াজুল ইসলাম উপজেলার কলসকাঠী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি উপজেলার কলসকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

রাজিব আহমেদ বলেন, আমার নির্বাচনের প্রচারে দুপুরে অন্য নেতাকর্মীদের সঙ্গে কলসকাঠি বাজারে আসেন রিয়াজুল ইসলাম। পরে বাসায় ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেহতাব আহসান গণমাধ্যমকে বলেন, রোগী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তবে তার হিস্ট্রি শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকেই তার মৃত্যু হয়েছে। অন্য কোনো কারণ পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App