×

সারাদেশ

ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৩:২৯ পিএম

ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু

ছবি: সংগৃহীত

তীব্র গরমে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমিতে ধান কাটতে গিয়ে আবুল হোসেন (৫৫) নামে এক দিনমজুর মারা গেছেন। উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকায় বুধবার (১ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত দিনমজুর ওই এলাকার বাসিন্দা। 

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল হোসেন দিনমজুরের কাজ করতেন। প্রতিদিনের মতো আজও অন্যের জমিতে কাজ করতে গিয়েছিলেন। 

বেলা ১১টার দিকে জমিতে ধান কাটতে কাটতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। হাসপাতালে নেয়ারও সুযোগ পায়নি। ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

উলিপুর থানা ওসি গোলাম মর্তুজা জানান, হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App