×

সারাদেশ

বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ৪০ সীমান্তরক্ষী

Icon

শহীদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৯:১৯ পিএম

বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ৪০ সীমান্তরক্ষী

ছবি: ভোরের কাগজ

কক্সবাজার টেকনাফ সীমান্তের নাফনদীর তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরো ৪০ জন সদস্য। যাদের নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। 

শনিবার (৪ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি মোট সংখ্যা কতজন তা নিশ্চিত করতে পারেননি।

তিনি বলেন, মিয়ানমারের সংঘাত অব্যাহত রয়েছে। তার জের ধরে শনিবার ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কিছু সংখ্যক সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে। সংখ্যাটা অন্তত ৫০ জন হতে পারে। 

আরো পড়ুন: দুই ইজিবাইক চালক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৭ জন গ্রেপ্তার

তবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজী হননি বিজিবির সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা। এমন কি এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও।

স্থানীয়রা জানান, টেকনাফে নাফ নদী সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ৪০ জন পালিয়ে আসতে দেখা গেছে। এর মধ্যে সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ৪ জন প্রবেশ করতে দেখা গেছে। পরে তাদের বাসযোগে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে রাখা হয়েছে।

এর আগে দুই দফায় পালিয়ে আসা বিজিপি ও সেনাবাহিনীর ৬১৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে গত ১৫ ফেব্রুয়ারি স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে হামলা গড়ালো ১৩ দিনে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ককরোচ পার্টির বিক্ষোভ শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App