×

সারাদেশ

সৌদি ফেরত স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৪, ১০:৫৯ পিএম

সৌদি ফেরত স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে সৌদিফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। রবিবার (৫ মে) বেলা ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম শিল্পী আক্তার (২৩)। শিল্পী আক্তারের স্বামী সফর আলী নারায়ণগঞ্জে রঙের কাজ করতেন। আর স্ত্রী শিল্পী আক্তার দালাল মারফত এজেন্সির মাধ্যমে সাড়ে তিন মাস আগে স্বামীর অনুমতি ছাড়াই সৌদি আরব গিয়েছিলেন। 

এ নিয়ে স্ত্রীকে দেশে ফিরে আনতে ওই দালালকে চাপ দেন সফর আলী। স্বামীর চাপে দালাল এজেন্সির মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করে শিল্পী আক্তারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন।

গতকাল শনিবার দেশে এসে স্বামীর বাড়িতে উঠেন শিল্পী আক্তার। স্বামীর বাড়িতে উঠার পর স্বামী সফর আলী জানতে পারেন তার স্ত্রী তিন মাসের গর্ভবতী। 

এ নিয়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের এক সদস্যের কাছে সফর আলী অভিযোগ নিয়ে গেলে ওই ওয়ার্ড সদস্য তা সমাধানের জন্য তাদেরকে পাঠান ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিনের কাছে। তবে শেষ পর্যন্ত আব্দুল মতিনের কাছে স্ত্রীর অভিযোগ নিয়ে সফর আলী যাননি বলে জানান আব্দুল মতিন।

আব্দুল মতিন জানান, তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে রবিবার বেলা ১১টার দিকে দা দিয়ে শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করে সফর আলী।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আসামি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনা তদন্তের জন্য পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App