×

সারাদেশ

জানা গেল সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যুর কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৪:০৫ পিএম

জানা গেল সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যুর কারণ

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাত ১২টার দিকে তিনি উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

মারা যাওয়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নাম মোহাম্মদ নূর উদ্দিন (৫৫)। তিনি উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বুধবার (৮ মে) সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য তিনি সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কয়েকবার বমি করার পর জ্ঞান হারান। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।

বুধবার (৮ মে) সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু তাহের বলেন, ওই ভোটকেন্দ্রে মঙ্গলবার রাতেই তার জায়গায় নতুন করে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। বুধবার সকালে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App