×

সারাদেশ

উপজেলা নির্বাচনে ইতিহাস গড়লেন রুমা আক্তার!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৮:০৮ এএম

উপজেলা নির্বাচনে ইতিহাস গড়লেন রুমা আক্তার!

ছবি: সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নাসিরনগরে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুমা আক্তার। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৯০১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমরাও খান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।

তিনি কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. নাজির মিয়ার স্ত্রী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যাপ্টেন মো. গোলাম নূরের বড় মেয়ে। উপজেলার ইতিহাসে এবারই প্রথম কোনো নারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।

এছাড়া টিউবওয়েল মার্কায় ৩৭ হাজার ৯২৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুল হুদা। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিটা আক্তার। তিনি ফুটবল মার্কায় পেয়েছেন ৩২ হাজার ২৩৭ ভোট। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

উপজেলার ১৩টি ইউনিয়নের ৯৩টি ভোটকেন্দ্রের ৬৪৮টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ২ লাখ ৫৬ হাজার ২৬৬ জনের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৫১৯ জন পুরুষ ভোটার ও ১ লাখ ২০ হাজার ৭৪৫ জন নারী ভোটার রয়েছে। এছাড়াও উপজেলায় হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪জন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী ৪জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App