×

সারাদেশ

মানসিক ভারসাম্যহীন স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী নিহত

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৪, ১১:২২ এএম

মানসিক ভারসাম্যহীন স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী নিহত

ছবি: সংগৃহীত

মেহেরপুরে মানসিক ভারসাম্যহীন স্বামী এলাহী বক্সের হাঁসুয়ার কোপে সালেহা খাতুন নামের তার স্ত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ মে) খুব সকালে সদর উপজেলার গোভিপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এলাহী বক্সকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এলাহি বক্স গোভীপুর ভিটা পাড়ার মৃত খোদা বক্সের ছেলে। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।

আরো পড়ুন: ঋণ করে জনগণের প্রতিশ্রুতি রক্ষা করছি

স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে সালেহা খাতুন বাথরুমে যাবার জন্য ঘর থেকে নামেন। এ সময় তার স্বামী এলাহি বক্স ধারালো হাঁসুয়া দিয়ে তাকে কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সালেহা খাতুন ৩ সন্তানের জননী। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ও ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, ঘটনা শোনার পর আমরা লাশ উদ্ধার করি। সেই সঙ্গে এলাহী বক্সকে আটক করি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App