×

সারাদেশ

পতাকায় মোড়ানো নিহত পাইলট রিফাতের মরদেহ মানিকগঞ্জে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০১:১৬ পিএম

পতাকায় মোড়ানো নিহত পাইলট রিফাতের মরদেহ মানিকগঞ্জে

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসীম জাওয়াদ ওরফে রিফাতের মরদেহ তার নিজ গ্রাম মানিকগঞ্জে পৌঁছেছে। শুক্রবার (১০ মে) দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বিমানবাহিনীর-২১৯ হেলিকপ্টারটি মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে নামে।

এর আগে নিরাপদে হেলিকপ্টারটি মাটিতে নামার জন্য সব প্রস্তুতি নেয় বিমানবাহিনীর কর্মকর্তারা। বৈমানিক আসীম জাওয়াদ ওরফে রিফাতের মরদেহের সঙ্গে তার বাবা ডা. আমানউল্লা, স্ত্রী অন্তরা আক্তার ও দুই সন্তান হেলিকপ্টারে আসেন। নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখেই কান্নায় ভেঙে পড়েন তার মা নিলুফা খানমসহ স্বজনরা।

আরো পড়ুন: পাইলট রিফাতের দাফন মানিকগঞ্জে

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জেলা শহরের সেওতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই বৈমানিক।

বিমানবাহিনীর উইং কমান্ডার আন্নু বলেন, নিহত বৈমানিক আসীম জাওয়াদ ওরফে রিফাতের মরদেহ নিয়ে মানিকগঞ্জে পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তার মরদেহের কফিনটি একটি ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App