×

সারাদেশ

চট্টগ্রামে প্রাণে বাঁচলেন ১৯৮ জন বিমানযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ০৩:৩৬ পিএম

চট্টগ্রামে প্রাণে বাঁচলেন ১৯৮ জন বিমানযাত্রী

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

যান্ত্রিক ত্রুটি নিয়ে এবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ফ্লাইটটি অবতরণ করে। সেখানে ১৯১ জন যাত্রীসহ সাতজন ক্রু ছিল।’ 

জানা গেছে, এয়ার এরাবিয়ার ফ্লাইট জি ৯৫২৬-এ ১৯১ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ফ্লাইটটি চট্টগ্রামে আসছিল। এরমধ্যে সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফ্লাইটের ত্রুটির সংকেত পাঠানো হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে। এরপর পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

এ প্রসঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, হাইড্রলিক প্রেসারজনিত কারণে স্বাভাবিক ল্যান্ড করার পর উড়োজাহাজটি রানওয়েতে আটকে যায়। তবে এর আগে সম্ভাব্য দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করি। বিমানটি রানওয়েতে আটকে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App