×

সারাদেশ

পঞ্চগড়ে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে শিশুর মৃত্যু

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৪, ০১:৪৬ পিএম

পঞ্চগড়ে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় বাবার সাথে স্কুল যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় তিথি রানী (১২) নামে শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (১২ মে) সকালে আটোয়ারি উপজেলার যুগীকাটা এলাকার পঞ্চগড়-আটোয়ারি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশুর বাড়ি উপজেলার ধামোর ইউনিয়নের যুগিকাটা গ্রামে। সে ওই গ্রামের পরেশ চন্দ্র বর্মনের মেয়ে। তিথি গোয়ালপাড়া বিউটিফুল মাইন্ড কিনডার গার্টেনের পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করছিল ।

গড়িনাবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য জয়নাল হোসেন জানান তিথি রানী বাই-সাইকেল যোগে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা দেন । পথিমধ্যে পার্শরাস্তা থেকে মূল সড়কে উঠার সাথে সাথে আটোয়ারিগামি দ্রুত গতির একটি মোটরসাইকেল তিথিকে ধাক্কা দেন। সাথে সাথে সড়কে ছিটকে পড়ে তিথি আরেকটি ইজিবাইক তিথির শরীর উপরে দিয়ে চলে যায়। এতে করে তিথি মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে যায় তার শরীর। তাৎক্ষণিক পথচারীর ও স্থানীয়দের সহযোগিতায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমুল ইসলাম  তিথিকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারি থানার ওসি আবু মুসা জানান সড়ক দুর্ঘটনায় তিথি রানী নামে শিশু মৃত্যুর খবর পেয়েছি। তবে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App